ভ্রমণে প্রয়োজনীয় গ্যাজেট
ভ্রমণে প্রয়োজনীয় গ্যাজেট বিজ্ঞানের দ্রুতগতি ও সহজলভ্যতার যুগে জীবনের প্রতিটা কাজে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নানারকম গ্যাজেট। যেকোন কাজ সহজে ও আনন্দের সাথে করবার জন্য নিত্য নতুন এই সমস্ত গ্যাজেট বা যন্ত্রের তুলনা নেই। দৈনন্দিন কাজের পাশাপাশি আজকাল ঘুরতে যাবার সঙ্গী হিসাবেও নানারকম গ্যাজেট সঙ্গ দিচ্ছে হরদম। বাস্তব জীবনে ডোরেমনের মতো গ্যাজেট বন্ধু না থাকলেও ঘোরাঘুরির কাজটাকে নির্ভেজাল করতে এদের জুড়ি নেই। ভ্রমণকে আরও আনন্দময় ও ঝামেলাহীন করবে এমন কয়েকটি প্রয়োজনীয় গ্যাজেট সম্পর্কে চলুন জেনে নেই। পোর্টেবল ফোন চার্জার বা পাওয়ার ব্যাংক স্মার্টফোন এবং ইন্টারনেটের দৌলতে নানারকম সামাজিক ওয়েবসাইট ও অ্যাপলিকেশন ব্যবহারে আমরা হরদম ব্যস্ত থাকি। ফলে ফোন কোম্পানিগুলো যতই লং লাইফ ব্যাটারির গ্যারান্টি দিক না কেন, ঘুরতে গিয়ে ফোন চার্জের সমস্যায় আমাদের প্রয়শই পড়তে হয়। অথচ তখন হয়তো জরুরী কোন কিছু গুগল করা বা এমনকি আপনজনের সাথে যোগাযোগে সমস্যার সৃষ্টি হয়। এসমস্ত ঝামেলা থেকে বাঁচতে অবশ্যই সাথে একটি ভাল মানের পোর্টেবল চার্জার রাখা জরুরী। বাজারে নানা মান ও দামের পোর্টেবল চারজার পাওয়া যায়। তবে এসমস্ত পাওয়ার ব্যাংক বা প…