হোটেলে কি কি করবেন না এবং করবেনা।

হোটেলে কি কি করবেন না এবং করবেনা।
হোটেলে কি করবেন এবং করবেন না ভ্রমণের নেশায় ঘর ছেড়ে দূর দূরান্তে বের হলেও একসময় মাথা গোঁজার একটা ঠাঁইয়ের প্রয়োজন হয়। আর ঘরের বাইরে স্বল্প সময়ের জন্য থাকার ঠিকানা হলো আধুনিক যুগের হোটেল, ইন, মোটেল, ব্যকপ্যাক হোস্টেল ইত্যাদি। কিন্তু গাটের পয়সা খরচ করে হোটেলে থাকছেন বলে নিজের বাড়ির মতো যেমন ইচ্ছে তেমন আচরণ করা যাবেনা। হোটেলে থাকার কিছু সভ্য আদবকেতা রয়েছে। হোটেল এটিকেট জানা ও মান্য করা মানুষের রুচির পরিচয় দেয় তাই চলুন জেনে নেই হোটেলে কি কি করা যাবে আর কি কি যাবেনা। ১। সততা বজায় রাখা:  দুইজন মানুষের জন্য ডাবল বেডের রুম বুক করে সেখানে ৮ জনের পরিবার নিয়ে উঠবেন না। হোটেলের রুম বুক করবার সময় বা পরে রিসিপশনে সবসময় সৎ থাকুন। কোন কারণে ভ্রমণে সঙ্গীর সংখ্যা বেড়ে গেলে তা চেক ইনের সময় আগে থেকেই হোটেলের রিসেপশনে জানান। ২। হট্টগোল কে না বলুন:  যখন কোন হোটেলে থাকছেন তখন মনে রাখবেন আপনার আশেপাশের রুমে অনেক মানুষ আছে যারা নানা কাজে একই জায়গায় আছেন এবং সবার প্রাইভেসি রক্ষার অধিকার আছে। তাই নিজের আড্ডার আনন্দ বা ছুটির মজার প্রকাশ সীমিত রাখুন এবং হোটেলের রুমে, করিডোরে হট্টগোল করা থেকে বিরত থাকুন। ৩। পরিচ্ছনতা বজায়…