ক্যাম্পিং টিপস : প্রয়োজনীয় জিনিসপত্র।

ক্যাম্পিং টিপস : প্রয়োজনীয় জিনিসপত্র।
ক্যাম্পিং টিপস : প্রয়োজনীয় জিনিসপত্র ও সাথে যা রাখা উচিত গতানুগতিক ভ্রমণ হতে ক্যাম্পিংয়ের প্রস্তুতি একটু আলাদা। এখানে নিজের প্রয়োজনীয় বিভিন্ন জিনিসের পাশাপাশি ক্যাম্প করার জন্যেও আলাদা কিছু জিনিস নিতে হয়। কোথাও ঘুরতে গেলে অতি প্রয়োজনীয় বা স্বল্প প্রয়োজনীয় এমন অনেক কিছুই ব্যাগে ভরে ফেলি। ভ্রমণ স্থানে সরাসরি যানবাহনে যাওয়ার সুযোগ থাকায় প্রায় ক্ষেত্রেই ভারি ব্যাগ নিজেকে বহন করতে হয় না। কিন্তু যদি ক্যাম্পিংয়ের সাইট হয় কোন দূর্গম এলাকায় তবে ভারি ব্যাগ কাধে নিয়ে মাইলের পর মাইল হাঁটার বেপারটা মাথায় রেখে এমন সব জিনিস সাথে নিন যেগুলো না হলেই নয়। কিংবা এক জিনিসের বহুবিধ ব্যবহার রয়েছে এমন জিনিস সাথে বহন করুন। ভ্রমণ গাইডের আজকের আয়োজনে চলুন জেনে নেই ক্যাম্পিংয়ে গেলে আপনাকে অবশ্যই সাথে রাখতে হবে এমন কিছু জিনিস সম্পর্কে। তাঁবু:  ক্যাম্পিংয়ের জন্য তাঁবু অন্যতম অনুষঙ্গ। বাজারে বিভিন্ন ধরণের ছোট বড় তাঁবু পাওয়া যায়। পানি নিরোধক, টেকসই, হালকা এবং সহজে বহন করা যায় এমন তাঁবুকে বেছে নিন। আর তাঁবু ছোট নাকি বড় কিনবেন সেটা আপনার প্রয়োজনীয়তা ও পছন্দের উপর নির্ভর করবে। লাইট:  আপনার তাঁবুর ভেতরটা আলোকিত রাখতে পছন্দ…