শীতকালে ভ্রমণের কিছু পরামর্শ।

শীতকালে ভ্রমণের কিছু পরামর্শ।
শীতকালে ভ্রমণ প্রস্তুতি ও টিপস শীত আসলেই বাঙালি মনে পিঠাপুলি খাবারের পাশাপাশি অন্য যে জিনিসটা সুড়সুড়ি দিতে থাকে তা হলো ঘর ছেড়ে দূরে কোথাও বেড়িয়ে পরবার ইচ্ছে। শীত আগমনের সময় প্রাকৃতিক রুক্ষতা ও শুষ্কতার বৈশিষ্ট্যে আমাদের জীবন জড়িয়ে ধরবার সাথে সাথে ছুটির বার্তা নিয়ে আসে। এছাড়া ভৌগলিক কারণে আমাদের দেশে এই ঋতুতে আবহাওয়া বেড়ানোর জন্য বেশ উপযোগী থাকে তাই অবসাদ কে বিদায় দিতে শীতে ভ্রমণের জুড়ি মেলা ভার। কিন্তু সবজায়গা শীতকালে ঘুরে বেড়াবার জন্য সমান উপযোগী নয়, সেই সাথে শীতে ভ্রমণের জন্য শরীরের পাশাপাশি বিভিন্ন আনুষঙ্গিক জিনিসের দিকে একটু বাড়তি খেয়াল রাখতে হয়। কম্বল আর গরম চায়ের উষ্ণতা ছেড়ে শীতকালে ভ্রমণ করতে চাইলে যেসকল বিষয়ের উপর খেয়াল রাখতে হবে চলুন জেনে নেয়া যাক সেই সকল বিষয়ের বিস্তারিত। ১. যথাযথ পোশাক হিম হিম ঠান্ডায় ঘরের আরামদায়ক পরিবেশ ছেড়ে বের হতে গেলেই সবার প্রথমে দরকার যথাযথ শীতের পোশাক। কোথায় বেড়াতে যাচ্ছেন তার উপর এই পোশাকের মান ও পরিমাণ অনেকাংশে নির্ভর করে। শীতে ঘুরবার জন্য পাহাড় সবচেয়ে উপযুক্ত। আর পাহাড়ি এলাকায় অন্যান্য জায়গার তুলনায় ঠাণ্ডাটাও একটু বেশি জাঁকিয়ে বসে। তাই পাহাড়ে বা তীব…