সস্তায় বিমান টিকেট টিপস ।

সস্তায় বিমান টিকেট টিপস ।
সস্তায় বিমান টিকেট কেনার এক ডজন টিপস আগেকার দিনে বছরের পর বছর সময় লাগিয়ে জাহাজে করে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া হতো। জুল ভার্ন সাহেব তার ‘আশি দিনে বিশ্বভ্রমণ’ গল্পে দেখিয়ে দিলেন জাহাজ ছাড়াও আকাশে বেলুনে চড়ে পৃথিবী ঘুরে আসা সম্ভব তাও অনেক কম সময়ে। বেলুনের পর আকাশপথ পাড়ি দিতে উড়োজাহাজের পদার্পণ হলো এবং  বলা যায় সময় আর মেঘকে এনে দিলো হাতের মুঠোয়। উড়োজাহাজ বা প্লেনে করে যেমন এক স্থান থেকে আরেক স্থানে দ্রুত চলে যাওয়া যাচ্ছে তেমনি এই দ্রুততার সেবা কিনতে পকেট থেকে বেড়িয়ে যাচ্ছে অনেকখানি টাকা। অথচ প্লেনের টিকেট মানেই যে দামি তা কিন্তু নয়। নিচে কিভাবে সস্তায় প্লেনের ফ্লাইট বুক করা যায় তার কিছু উপায় উল্লেখ করা হলো- ১। যত আগে বুকিং তত কম দামে টিকেট আন্তর্জাতিক ফ্লাইট বুকিং এর ক্ষেত্রে যত আগে টিকেট বুক করবেন তত বেশি সস্তা পরবে।  অভ্যন্তরীন ফ্লাইটের  ক্ষেত্রেও এই নিয়মটি প্রযোজ্য। তাই বেড়াতে যাবার প্ল্যান থাকলে কমপক্ষে ৬০ দিন আগে টিকেট বুক করুন। আপনি আপনার নির্ধারিত যাত্রার দিনের ৭ দিন আগে বা ২ দিন আগে টিকেট বুক করলে যে দামে পেতে, একই টিকেট প্রায় ৪০ থেকে ৬০ % কম দামে পাবেন।<২। …