ঈদ ভ্রমণ গাইড
ঈদ ভ্রমণ গাইড: ঈদে বেড়ানোর ১০১ টি জায়গা ঈদের লম্বা ছুটিতে সবারই কোথাও না কোথাও ঘুরতে যাবার পরিকল্পনা থাকে। কারো ভালো লাগে পাহাড় আবার কারো সমুদ্র। তবে ঘুরে বেড়াতে আমরা সবাই কমবেশি পছন্দ করি। আর ঈদের লম্বা ছুটিতে সেই ঘুরে বেড়ানোর সুযোগটা কেউই হাতছাড়া করতে চায় না। সময় সুযোগ আর অবস্থা হিসেবে যে কেউ বেছে নিতে পারে তার পছন্দের বেড়ানোর জায়গা। তা হতে পারে দেশের ভিতরে বা দেশের বাইরে। আমাদের আজকের আয়োজন জানাবো ঈদে কোথায় বেড়াতে পারেন সেইসব জায়গা সম্পর্কে। ঢাকার ভিতরে বিনোদনের কিছু স্থান আজকাল থিম ভিত্তিক পার্কে সবাই ঘুরতে পছন্দ করে। আর ঢাকার ভিতরেই শিশু ও বড়দের বিনোদনের জন্য বেশ কিছু পার্ক রয়েছে। ছোট শিশুদের নিয়ে যেতে পারেন শাহবাগের শিশুপার্ক, শ্যামলীর শিশুমেলা, স্বামীবাগের ওয়ান্ডারল্যান্ড, জাতীয় চিড়িয়াখানা বা বসুন্ধরা সিটির টগি ওয়াল্ডে।আর বড়দের জন্য রয়েছে এমিউজমেন্ট পার্ক যেমন যমুনা ফিউচার পার্ক, আশুলিয়ায় নন্দন পার্ক ও ফ্যান্টাসি কিংডম । এছাড়াও যেতে পারেন নভো থিয়েটার, সামরিক জাদুঘর, সিনেপ্লেক্সে বা সংসদ ভবনে। যারা প্রকৃতির কাছে যেতে পছন্দ করেন তারা যেতে পারেন বলধা গার্ডেন, …