সহজ ও কম খরচে বিদেশ ভ্রমণের

সহজ ও কম খরচে বিদেশ ভ্রমণের
সহজ ও কম খরচে বিদেশ ভ্রমণের ১৫ টিপস আমি  সাব্বির আহমেদ । ঘুরতে পছন্দ করি, ছবি তুলতে ভালোবাসি। মাত্র কয়েক বছর হলো বিভিন্ন দেশের বাইরে ট্রাভেলিং শুরু করেছি। ট্রাভেলিং করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পরেছি এবং সেখান থেকে শিখেছি অনেক। কিছু ট্রাভেল টেকনিক শিখেছি যেগুলো খরচ কমাতে সাহায্য করে। এই পর্যন্ত যা যা শিখেছি তা আপনাদের সাথে শেয়ার করতে চাই। যেন আপনার বিদেশ ভ্রমণ হবে আরও কম খরচে এবং আপনার ভ্রমণ আরও বেশি সহজ ও উপভোগ্য হয়ে উঠবে। অগ্রিম বুকিং ট্রাভেল ডেটের কমপক্ষে কয়েক মাস আগে টিকেট বুকিং করুন। বিমান, হোটেল কিংবা ট্রান্সপোর্ট যেটাই হোক না কেন আগে টিকেট কাটলে খরচ অনেক কম হয়। মাঝে মধ্যে বিভিন্ন এয়ারলাইনের অফার থাকে, চেষ্টা করবেন অফারগুলো নিতে। তবে কোন কারনে ট্রাভেল ডেট চেঞ্জ হলে কিংবা ক্যান্সেল হলে রিফান্ড পাওয়া যায় না। সুতরাং, ভালো করে প্ল্যান করে নিন। স্থানীয় ভাষা যেই দেশে যাবেন সেই দেশের সবচেয়ে বেশি ব্যবহৃত ২৫-৩০ টি বাক্য শিখে নিন। এই সংক্রান্ত অনেক ভিডিও ইউটিউবে পাবেন। উন্নত দেশগুলো তাদের নিজ নিজ ভাষা ব্যবহার করায়, অনেক দেশে ইংরেজির প্রচলন নেই বললেই চলে। সেসব দেশে কাজ চালানোর মতো কিছু বে…