ঢাকা থেকে রাঙ্গামাটি যাওয়ার উপায়,
রাঙ্গামাটি বাংলাদেশের বৃহত্তম পার্বত্য জেলা এবং অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। পাহাড়, কাপ্তাই হ্রদ, ঝর্ণা ও আদিবাসী সংস্কৃতির সমন্বয়ে রাঙ্গামাটি সারা বছরই ভ্রমণপ্রেমীদের আকর্ষণ করে। কাপ্তাই লেক, ঝুলন্ত সেতু, শুভলং ঝর্ণা, রাজবন বিহার ও সাজেক ভ্যালির মতো দর্শনীয় স্থানগুলো রাঙ্গামাটিকে দিয়েছে আলাদা পরিচিতি। ঢাকা থেকে রাঙ্গামাটি যাওয়ার উপায়, বাস ভাড়া, সময়সূচির সকল তথ্য ভ্রমণ গাইডের আজকের আয়োজনে বিস্তারিত তথ্য জানবো।
ঢাকা থেকে বাসে রাঙ্গামাটি
ঢাকা থেকে রাঙ্গামাটি (Dhaka to Rangamati) যাওয়ার বিভিন্ন মানের বাস আছে। এর মধ্যে এভারগ্রিন ট্রান্সপোর্ট লিমিটেড, হানিফ এন্টারপ্রাইজ, সেন্টমার্টিন হুন্দাই (রবি এক্সপ্রেস), সৌদিয়া কোচ সার্ভিস, শ্যামলী পরিবহন, ডলফিন পরিবহন, রিলাক্স পরিবহন, এস আলম পরিবহন উল্লেখযোগ্য। প্রায় সকল অপারেটর এর বাসেরই এসি/নন-এসি সার্ভিস রয়েছে। ঢাকা থেকে রাঙ্গামাটি সড়ক পথে মোট দূরত্ব ৩০৬ কিলোমিটার আর যেতে সময় লাগবে প্রায় ৭-৮ ঘণ্টা।