রমজান মাস আত্মশুদ্ধির সময় হলেও এটি ভ্রমণের জন্যও উপযুক্ত হতে পারে যদি আপনি নিরিবিলি ও শান্ত পরিবেশে সময় কাটাতে চান। অনেকেই রমজানে ঘোরাঘুরি কমিয়ে দেন, কিন্তু পরিকল্পিত ভ্রমণ ইবাদত ও বিশ্রামের জন্যেও দারুণ হতে পারে।
আমাদের এই লেখায় থাকছে রমজানে ভ্রমণের উপকারীতা, রমজানে ভ্রমণের জন্যে সেরা ১০টি স্থান এবং প্রয়োজনীয় নানান টিপস।
রমজানে ভ্রমণের উপকারীতা
মানসিক প্রশান্তি: ব্যস্ত জীবনের চাপ থেকে দূরে গিয়ে সৃষ্টির সৌন্দর্য উপভোগ করা মানসিক প্রশান্তি এনে দেয়
ইবাদতে মনোযোগ: প্রকৃতির মাঝে থাকলে একাগ্রচিত্তে ইবাদত করা সহজ হয়।
সাহরি ও ইফতার উপভোগ: বিভিন্ন জায়গায় ইফতার ও সাহরির অভিজ্ঞতা পাওয়া যায়।
কম খরচে ভ্রমণ: রমজান মাসে হোটেল রিসোর্ট থেকে শুরু করে প্রায় সবকিছুতে ডিসকাউন্ট থাকে।
স্পেশাল অফার: বিভিন্ন রেস্টুরেন্ট ও হোটেলে ইফতার ও সেহরির নানান আয়োজন থাকে।
রমজানে ভ্রমণের সেরা ১০টি স্থান
১. কক্সবাজার
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে রমজান মাসে একেবারেই মানুষবিহীন থাকে। এই সময়ে সব হোটেলেই ডিসকাউন্ট অফার চলে। ভালো মানের সব হোটেল গুলোতে সেহেরী ও ইফতার সহ নানান প্যাকেজ চালু থাকে। কম খরচে কক্সবাজার ভ্রমণের জন্যে নিঃসন্দেহে রমজান মাস একটি সেরা সময়। বীচের পাশে ইফতারের আয়োজন করা ভিন্নরকম এক অভিজ্ঞতা হতে পারে আপনার।
২. সাজেক ভ্যালি
এই রমজানে রাঙামাটির সাজেক ভ্যালিতে এড়িয়ে মেঘের রাজ্য উপভোগ করতে পারেন। সাহরির পর ঠান্ডা পরিবেশে নামাজ ও কুরআন তিলাওয়াত করা বেশ প্রশান্তিদায়ক হবে। পাহাড় চূড়ায় বিকেলের সূর্যাস্তের সাথে ইফতার আয়োজন ভিন্ন মাত্রা যোগ করবে। আর ডিসকাউন্ট অফার তো আছেই প্রায় সব রিসোর্টে।
৩. শ্রীমঙ্গল ও রিসোর্ট
রমজান মাসে কর্মব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে প্রশান্ত পরিবেশে বিশ্রাম নিতে চাইলে শ্রীমঙ্গলের রিসোর্টগুলো হতে পারে আদর্শ গন্তব্য। সবুজ চা বাগান, পাখির কিচিরমিচির আর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে কয়েকটা দিন কাটানো মানসিক প্রশান্তি ও রিলাক্সেশনের দারুণ উপায়। অনেক রিসোর্টেই সুস্বাদু ও স্বাস্থ্যকর ইফতার ও সেহরির আয়োজন থাকে। পড়ুনঃ শ্রীমঙ্গলের কিছু জনপ্রিয় রিসোর্ট।
৪. সুন্দরবন
পাহাড় বা সমুদ্র ভালো না লাগলে চলে যেতে পারেন বনভ্রমনের জন্যে সুন্দরবনে। বর্তমানে সুন্দরবনে অনেক গুলো ইকো ফ্রেন্ডলি রিসোর্ট ও কটেজ আছে। রমজান উপলক্ষে নানান অফার নিয়ে আপনার অপেক্ষাইতেই বসে আছে। নির্জন পরিবেশে ইবাদত ও প্রকৃতির সৌন্দর্য একসঙ্গে উপভোগ করা সম্ভব।
৫. কুয়াকাটা
কক্সবাজার থেকে যদি কুয়াকাটা যাওয়া আপনার জন্যে সুবিধাজনক হয় তবে এই রমজানে ‘সাগরকন্যা’ কুয়াকাটায় ঘুরে আসুন। নিরিবিলি পরিবেশে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগ পাবেন শুধু এই রমজানেই।
৬. কাপ্তাই লেক
বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ কাপ্তাই লেক, যা রাঙ্গামাটির অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের কেন্দ্রবিন্দু। চারদিকে সবুজ পাহাড় আর নীল জলরাশি এক স্বর্গীয় পরিবেশ তৈরি করে। লেক ঘেষা অনেক রিসোর্ট আছে যেখানে রমজানে নিরিবিলি সময় কাটাতে এবং ইফতার উপভোগ করতে এটি আদর্শ গন্তব্য হতে পারে।
৭. বান্দরবান
রমজান মাসে নিরিবিলি ও প্রাকৃতিক পরিবেশে কিছুটা সময় কাটাতে চাইলে বান্দরবান হতে পারে আদর্শ গন্তব্য। সবুজ পাহাড়, মেঘের রাজ্য আর সাঙ্গু নদীর প্রবাহ প্রশান্তির পরশ এনে দেয়। বান্দরবানের পাহাড়ি সৌন্দর্য ও নির্মল বাতাস রোজার ক্লান্তি দূর করতে সহায়ক। অন্যান্য পাহাড়ি এলাকা থেকে বান্দরবান তুলনামূলক সহজে ঘোরা যায়।
৮. ঐতিহাসিক মসজিদ
রমজান মাসে ঐতিহাসিক মসজিদ পরিদর্শন একটি সুন্দর ও তাৎপর্যপূর্ণ অভিজ্ঞতা হতে পারে। ইবাদতের পাশাপাশি ইসলামের ঐতিহ্য ও স্থাপত্যশিল্প সম্পর্কে জানার সুযোগ পাওয়া যায়। বাংলাদেশের কয়েকটি বিখ্যাত ঐতিহাসিক মসজিদ ভ্রমণের তালিকায় রাখতে পারেন: ষাট গম্বুজ মসজিদ (বাগেরহাট), কুসুম্বা মসজিদ (নওগাঁ), বায়তুল আকসা জামে মসজিদ (ঢাকা), চট্রগ্রামের আন্দরকিল্লা শাহী মসজিদ ইত্যাদি।
৯. ঢাকার আশেপাশে রিসোর্ট
রমজানে একটু নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চাইলে ঢাকার আশেপাশের রিসোর্টগুলো হতে পারে ভালো বিকল্প। এগুলোতে দিনে গিয়ে রাতে ফিরে আসা সম্ভব, তাই রোজা রেখেও স্বস্তিদায়ক ভ্রমণ উপভোগ করা যায়। ঢাকার কাছে জনপ্রিয় রিসোর্ট গুলো সম্পর্কে জানতে পড়ুনঃ ঢাকার কাছে সুন্দর ১৩টি রিসোর্ট
১০. সবুজ উদ্যান ও পার্ক
রমজান মাসে আপনার আশেপাশের কোন পার্ক ভ্রমণ হতে পারে বিশ্রাম ও মানসিক প্রশান্তির অন্যতম ভালো উপায়। অনেক পার্কেই বসার সুবিধা, শিশুদের খেলার জায়গা ও সবুজের সমারোহ থাকে, যা রোজার ক্লান্তি দূর করতে সাহায্য করে। খোলা বাতাস ও সবুজ গাছপালার মধ্যে ইফতার করা আরও উপভোগ্য হয়।
এইসব ছাড়াও আপনার আশেপাশে অনেক সুন্দর জায়গা আছে যে গুলোতে দিনে দিনেই ভ্রমণ করতে পারেন। যেহেতু রোজার সময় তাই এমন কোন যাত্রা করা উচিত নয় যেখানে যাওয়া আসা এবং উপভোগের সময়টুকু কষ্টদায়ক হয়। বিশেষ করে যদি আপনি রোজা থাকেন। তাই এইসব বিষয় মাথায় রেখেই আশেপাশে সুন্দর ভ্রমণের জায়গা সিলেক্ট করতে পারেন।
রমজানে ভ্রমণের প্রয়োজনীয় টিপস
✅ পরিকল্পিত যাত্রা করুন: লম্বা দূরত্বের পরিবর্তে কাছের স্থান বেছে নিন যাতে অতিরিক্ত ক্লান্তি না হয়। লম্বা দূরত্বের ক্ষেত্রে আরামদায়ক পরিবহণ ব্যবস্থা নিশ্চিত করুন।
✅ সাহরি ও ইফতারের ব্যবস্থা নিশ্চিত করুন: যেখানে যাচ্ছেন, সেখানে খাবারের সুবিধা আছে কিনা আগেই জেনে নিন অথবা নিজে কিছু খাবার সঙ্গে রাখুন।
✅ ভিড় এড়িয়ে চলুন: কম মানুষের সমাগম হয় এমন স্থান নির্বাচন করুন যাতে আরামে সময় কাটানো যায়।
✅ নামাজের জায়গা চেক করুন: প্রতিটি গন্তব্যে মসজিদ বা নামাজের স্থান আগে থেকে দেখে নিন।
✅ শরীরের যত্ন নিন: পানিশূন্যতা এড়াতে সাহরি ও ইফতারের সময় যথেষ্ট পানি পান করুন এবং প্রয়োজন অনুযায়ী বিশ্রাম নিন।
✅ সঠিক পোশাক নির্বাচন করুন: হালকা ও আরামদায়ক পোশাক পরুন যাতে গরমের মধ্যে স্বস্তি বজায় থাকে।
✅ আবহাওয়া অনুযায়ী প্রস্তুতি নিন: তীব্র গরম বা বৃষ্টির সম্ভাবনা থাকলে ছাতা, ক্যাপ, সানগ্লাস ও সানস্ক্রিন সঙ্গে রাখুন।
✅ প্রয়োজনীয় ওষুধ সঙ্গে নিন: মাথাব্যথা, গ্যাস, এসিডিটি বা ডিহাইড্রেশনজনিত সমস্যার জন্য প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখুন।
✅ স্বল্প হাঁটাচলা করুন: রোজার মধ্যে অতিরিক্ত হাঁটাহাঁটি ক্লান্তি বাড়াতে পারে, তাই স্বল্প পরিশ্রম হয় এমন গন্তব্য বেছে নিন।
✅ সঙ্গী নির্বাচন করুন: পরিবারের সদস্য বা বন্ধুদের সঙ্গে ভ্রমণ করুন যাতে প্রয়োজনে একজন আরেকজনকে সাহায্য করতে পারেন।
✅ সময় নির্ধারণ করে ভ্রমণ করুন: দুপুরের প্রচণ্ড গরম এড়িয়ে সকাল বা বিকালের দিকে ভ্রমণের পরিকল্পনা করুন।
রমজানে আরামদায়ক ও উপভোগ্য ভ্রমণের জন্য এসব টিপস মেনে চললে শরীরের ওপর বাড়তি চাপ না পড়েই সুন্দর সময় কাটানো সম্ভব হবে।
শেষ কথা
রমজান শুধু আত্মশুদ্ধির মাস নয়, এটি প্রকৃতির মাঝে গিয়ে সৃষ্টিকর্তার সৌন্দর্য অনুধাবন করারও একটি সুযোগ। পরিকল্পিতভাবে ভ্রমণ করলে রমজানের সময়টাও স্মরণীয় হয়ে উঠতে পারে। তবে ইবাদত ও স্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভ্রমণের পরিকল্পনা করুন।
রমজানে আপনার পছন্দের ভ্রমণের জায়গা কোনটি? শেয়ার করুন সবার সাথে।